Homeসারাদেশযশোরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার গ্রেফতার

যশোরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার গ্রেফতার

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-৩-এর যৌথ আভিযানিক দল।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর পূর্বপাড়ার মো. ইউনুসের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে।

র‍্যাব জানায়, শফিয়ার রহমানের বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৩ ঢাকার যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

গ্রেফতারের পর শফিয়ার রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments