Homeযশোরযশোরে চার বছরেও ফেরত মেলেনি ১০ লাখ টাকা, দোকানের সামনে পাওনাদারের অবস্থান

যশোরে চার বছরেও ফেরত মেলেনি ১০ লাখ টাকা, দোকানের সামনে পাওনাদারের অবস্থান

যশোর শহরের আরএন রোড এলাকার ‘রওনক সানফ্লাওয়ার’ টাওয়ারে দোকান কেনার জন্য দেওয়া ১০ লাখ ২০ হাজার টাকা চার বছরেও ফেরত না পাওয়ার অভিযোগে দোকানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আল আমিন নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পাওনা টাকা ফেরতের দাবিতে তিনি প্রতীকী অনশনে বসেছেন। আল আমিনের অভিযোগ, বিদেশে থাকা অবস্থায় পার্টসের দোকান দেওয়ার উদ্দেশ্যে প্রায় চার বছর আগে বেয়াই মিজানের মাধ্যমে দোকানের মালিক দাবি করা অ্যাডভোকেট শাহরিয়ার পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা দেন তিনি। তবে পরে জানতে পারেন, ওই দোকানের মালিকানা নিয়ে শরিকদের মধ্যে বিরোধ রয়েছে।

তার দাবি, বিষয়টি গোপন রেখে তার কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে দোকান বুঝে না পেয়ে টাকা ফেরত চাইলে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তাকে ঘোরানো হচ্ছে।

আল আমিন বলেন, দেশে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং একাধিক অস্ত্রোপচার করাতে হয়েছে। বর্তমানে তিনি চরম অর্থকষ্টে রয়েছেন। বারবার চেষ্টা করেও টাকা ফেরত না পাওয়ায় বাধ্য হয়ে তিনি দোকানের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

এদিকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অ্যাডভোকেট শাহরিয়ার পলাশ। তিনি জানান, শরিকদের বিরোধের কারণে আল আমিনের কাছে দোকানটি বিক্রি করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি ও আর্থিক বিষয় নিয়ে জটিলতা থাকায় টাকা ফেরত দিতেও সমস্যা তৈরি হয়েছে। তবে তিনি আল আমিনের পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments