HomeTop1প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন–২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ করা হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি এবং সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি এবং ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ সেপ্টেম্বর বিকেল ৬টা।

তফসিল অনুযায়ী,আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির নির্ধারিত শর্ত অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফি ৫ হাজার টাকা, সহসভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ৩ হাজার টাকা এবং কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সদস্য পদে মনোনয়ন ফি ২ হাজার টাকা। মনোনয়নপত্রের মূল্য ৫০০ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মনোনয়নপত্র কেনার মূল রশিদ জমা দিতে হবে। প্রেসক্লাব যশোরের অনুমোদিত ভোটার তালিকায় থাকা সদস্যরা প্রার্থী হতে পারবেন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আমিনুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করিম স্বাক্ষরিত তফসিলে এসব তথ্য জানানো হয়েছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments