HomeTop1সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

ভোক্তা পর্যায়ে স্বস্তি নিশ্চিতে সেপ্টেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বরজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে দাম সমন্বয়ের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পুরো মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নবম পে-স্কেল, কীভাবে ও কোন পদ্ধতিতে বাস্তবায়ন?
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে-র প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে যে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী সেপ্টেম্বর মাসের জন্যও সেই একই মূল্যহার বহাল রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত এই মূল্যহার ১ সেপ্টেম্বর থেকেই বাজারে বলবৎ থাকবে।

বিশ্ববাজারের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

এর আগে গত ১ জুন থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছিল সরকার। পরবর্তীতে জুলাই ও আগস্ট মাসেও সেই দাম অপরিবর্তিত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসেও দাম না বাড়িয়ে তা অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments